1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারীর মরদেহ, স্বামী আটক

  • আপটেড সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পঠিত

স্টাফ রির্পোটার:  নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, কামরুন নাহার ইতি ওই বিউটি পার্লারের মালিক ছিলেন। তিনি আব্দুর রাজ্জাকের কন্যা এবং এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।ওসি আব্দুল হালিম বলেন, শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে।ওসি আরও বলেন, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 February 2026

পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারীর মরদেহ, স্বামী আটক

Dainik Bangla Sangbad.Com