1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সাবেক দুই কমিশনারসহ ১০ সচিবের সম্পদের হিসাব চায় দুদক

  • আপটেড সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পঠিত

স্টাফ রির্পোটার:  দুদকের সাবেক দুই কমিশনারসহ সাবেক ১০ সচিবের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মো. আক্তারুল ইসলাম জানিয়েছেন। যাদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে তারা হলেন— দুদকের সাবেক সাবেক কমিশনার মো. জহুরুল হক, মো. মোজাম্মেল হক খান, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (আইডিআরএ) ড. এম আসলাম আলম, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আমিনুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক। দুদক জানায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পে অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দের অভিযোগের অনুসন্ধানে আরও বড় পরিসরে অনিয়মের ইঙ্গিত মিলেছে। অভিযোগ সংশ্লিষ্ট ১০ জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্র আরও জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ঘোষিত সম্পদের বাইরে আরও সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে এমন প্রাথমিক ধারণা পাওয়ায় তাদের সম্পদের সঠিক হিসাব ও উৎস যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পদের প্রকৃত পরিমাণ ও উৎস যাচাই করার জন্য অভিযোগ সংশ্লিষ্ট ১০ জন ব্যক্তির প্রতি দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আজ বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে দুদকের দুই সাবেক কমিশনার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সাবেক বিচারকসহ ঊর্ধ্বতন ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
09 February 2026

সাবেক দুই কমিশনারসহ ১০ সচিবের সম্পদের হিসাব চায় দুদক

Dainik Bangla Sangbad.Com