1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

বিদায়বেলা সাংবাদিকদের যা বললেন, এসএমপির মিডিয়া অফিসার সাইফুল ইসলাম এর খোলা চিঠি

  • আপটেড সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

এসএমপি পুলিশের ডিসি সাইফুল ইসলাম দীর্ঘদিন থেকে সিলেট এসএমপি পুলিশে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি এসএমপি পুলিশের দক্ষিণের ডিসি হিসাবে দায়িত্ব পালন করছেন। এডিসি থাকাবস্থায় দায়িত্বপালন শুরু করেন এসএমপি পুলিশের মিডিয়া অফিসার হিসাবে। এ অবস্থায় পদন্নোতি হলেও তিনি দায়িত্ব পালন করেন মিডিয়া অফিসার হিসাবে। সিলেটের সাংবাদিকদের সাথে তথ্য আদান-প্রদানে নিজ অবস্থান থেকে সব সময় সহযোগিতা ও তথ্য দিয়েছেন রাতদিন। যেকোনো তথ্যের জন্য সাংবাদিকরা ডিসি (মিডিয়া) সাইফুল ইসলামকে ফোন দেওয়ার সাথে সাথেই খোঁজখবর নিয়ে তিনি সাংবাদিকদের তথ্য হাসি মুখে সরবরাহ করতেন। ফলে সাংবাদিকদের মাঝে আস্তার পথিক হয়ে উঠেছিলেন সাইফুল ইসলাম। এডিসি থেকে পদোন্নতির পরও এসএমপির মিডিয়া অফিসার হিসাবে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করে গেছেন আজ অবদি। আজ মিডিয়া অফিসার হিসাবে তার দায়িত্ব পালনের শেষ দিনের সিলেটের সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন খোলা চিঠি।
যা হুবহু তুলে ধরা হলো “আসসালামুয়ালাইকুম প্রিয় ভাইয়েরা,৮/১১/২০২৩ খ্রিস্টাব্দে এসএমপির এডিসি (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) হিসাবে দায়িত্বপ্রাপ্ত হই। অফিসিয়াল আদেশের কারণে ১৪/৩/২০২৬ খ্রিস্টাব্দ এডিসি মিডিয়া হিসেবে আমার দায়িত্ব পালনের সমাপ্তি ঘটবে। দীর্ঘ পথচলায় আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা আজীবন মনে থাকবে। আপনাদের সহযোগিতা ছাড়া আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা অসম্ভব ছিল। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটিবারের জন্যও আপনাদের সহযোগিতার অভাব অনুভব করিনি। সিলেটের প্রবীণ ও নবীন সকল সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আন্তরিক চেষ্টা আমাকে মুগ্ধ করেছে। কোন অতিরঞ্জিত ও সত্য নয় এমন একটি সংবাদ ও আপনারা প্রকাশ করেননি। আপনাদের যথাযথ সম্মান প্রদর্শন না করলেও আপনারা নিজ দায়িত্বে এসএমপির অর্জনসমূহ মিডিয়ায় প্রকাশ করেছেন। আপনাদের ভূমিকা এসএমপি কৃতজ্ঞ চিত্তে আজীবন মনে রাখবে। অনেক সময় অনেক কিছু করতে চাইলেও অফিসিয়াল সীমাবদ্ধতা ও অন্যদের অসহযোগিতার কারণে করা সম্ভব হয়নি। আপনাদের মনে কোন কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। কর্তৃপক্ষ যতদিন চাইবেন ডিসি (উত্তর) হিসেবে দায়িত্ব পালন অব্যাহত থাকবে। নতুন এডিসি মিডিয়া হিসেবে দায়িত্ব পালন করবেন এডিসি মঞ্জুরুল আলম। ভবিষ্যত পথচলায় আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com