1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

  • আপটেড সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৬ বার পঠিত

স্টাফ রির্পোটার:  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপসহ রাসেল আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা। শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাইরের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল আহমেদ পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে এপিবিএন অফিসে নিয়ে তার শরীর তল্লাশি করলে কাঁধব্যাগ থেকে ৪৯৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলোর মান ২১ থেকে ২২ ক্যারেট বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল আহমেদ জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণালংকার দেশে আনা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য হিসেবে রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। এ ঘটনায় রাসেল আহমেদের বিরুদ্ধে শনিবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি (১)(বি) ধারায় মামলা করা হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সবসময় সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 March 2026

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

Dainik Bangla Sangbad.Com