1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

মোগলা বাজারে জাহান পুর ইসলামিক সেন্টার ও মসজিদ আবু হুরায়রা এর ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপটেড সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : সিলেটের দক্ষিন সুরমার মোগলা বাজারে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ডিএসপি বাড়ির সম্মুখে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় মরহুম মৌলভী নছর উল্লাহ কে উৎসর্গ করে তার স্মরণে জাহানপুর ইসলামিক কালচারাল সেন্টার ও মসজিদ আবু হুরাইরাহ ।  ৩০ মার্চ সোমবার বিকেল ৫টায়।  ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতি জিল্লুর রহমান জিল্লুু, বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সৈয়দ এহছান ও মন্জুর আহমদ চৌধুরী।  অসুস্থ শরীর নিয়ে অনুষ্ঠান স্থলে আসতে না পারায় নিজ ঘর থেকেই ব্যক্তি প্রস্তরের ভার্চুয়াললি ইসলামিক সেন্টার ও আবু হুরাইরাহ জামে মসজিদের শুভ সূচনা করেন ডিএসপি বাড়ির প্রবীণ মুরব্বি ডাক্তার মতিউর রহমান আপ্তাব। এ সময় উপস্থিত ছিলেন ডি এসপি বাড়ী সন্তান শামিমুর রহমান নুরুল, মুহিতুর রহমান আবুল, সিরাজুর রহমান সিরাজ, মিজানুর রহমান আকমল, ভাগনা রুহেল আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খান বাহাদুর বজলুর রহমান ডিএসপির কনিষ্ঠ পুত্রবধূ তাহমিন রহমান।  শুভেচ্ছা বক্তব্য রাখেন তানিম রহমান ও মিসেস তানিম রহমান(আমেরিকা প্রবাসী)। রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি জুবেদুর রহমান জুবের এর সভাপতিত্বে ও সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষক রাহাদ ঊজ্জামান রাহাত এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জালালাবাদ গ্যাস ফিল্ড এর ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান সুহেল ডিএসপি বাড়ীর সন্তান,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা :সুয়েব আহমদ, ডিএসপি বাড়ীর সন্তান , মরহুম সুবেদার মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র সৈয়দা হাছিনা খাতুন উচ্চ বিদ্যালয় এর ভুমিদাতাও সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী। এলাকার পক্ষ থেকে মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন  সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মন্জু, মোগলা বাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফতাব উদ্দিন, ওয়ানড বিএনপির সভাপতি আব্দুল আহাদ পাবলু সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জেলা শ্রমিক দল সহ-সভাপতি শাহ মুকিত প্রমুখ।  অনুষ্ঠান শেষে সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে  সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য, রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে এলাকার অসহায় ও এতিম মেয়েদের বিবাহ, শিক্ষা ও চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন । সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফ্রি ব্যবস্থাপনা রাখা হয়েছে রহমান ফাউন্ডেশনের মাধ্যমে । আগামীতে রহমান ফাউন্ডেশন স্থানীয়ভাবে এতিমখানা নির্মাণের ও আলোচনা চলছে। করোনা ও বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ে রহমান ফাউন্ডেশন কাজ করেছে মানুষের কল্যাণে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com