1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

সিলেটে সক্রিয় হানিট্র্যাপ চক্র, দুই নারীসহ গ্রেপ্তার-৪

  • আপটেড সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

স্টাফ রির্পোটার: সিলেটে হানিট্র্যাপ চক্র সক্রিয়। তারা নারীদের ব্যবহার করে ফাঁদ পাতে। তারপর কৌশলে তাদের শিকারদের নগ্ন অর্ধনগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল। কোতোয়ালী থানাপুলিশ এই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আছেন দুই নারী ও দুই পুরুষ। এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের ৪জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১টি প্রাইভেট কার, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট থানাধীন আজিজুল হক ওরফে বাবুল মিয়া ও ফায়ারুন নেছার মেয়ে তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭), গোয়াইনগাট থানাধীন মোহাম্মদপুর এলাকার আলাল উদ্দিন ও নাসিমা বেগমের ছেলে আব্দুল জলিল (৩০), কোতোয়ালী থানাধীন মিরাবাজার এলাকার জাহাঙ্গীর আলম ও আনোয়ারা বেগমের মেয়ে জেসমিন আক্তার (২২), মোগলাবাজার থানাধীন গঙ্গানগর এলাকার তোফাজ্জল আলী ও মালেকা বেগমের ছেলে মো. জায়েদ আহমদ (৩৫)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) কোতোয়ালী থানাধীন মেন্দিবাগ এলাকা থেকে ভিকটিম মাহমুদুল হাসান রিফাত (২৫) ও তার বন্ধু মাহফুজ আলীকে (২৫) ওই চক্রের সদস্যরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় তুলে যতরপুর এলাকার নবপুষ্প-১১৩নং বাসার ৫ম তলার একটি কক্ষে নিয়ে রাখে। সেখানে তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ইলেকট্রিক শক প্রদানের মাধ্যমে শারীরিক নির্যাতন চালায়। এ সময় জোরপূর্বক উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা দাবি করে। এসব কাজের শুরু থেকেই তারা জেসমিন ও তানহাকে ব্যবহার করে।
পরবর্তীতে ভিকটিম মাহমুদুল হাসান রিফাত তার আত্মীয়-স্বজনের কাছ থেকে ৯০ হাজার টাকা সংগ্রহ করে দেন। তখন ভিকটিমের পরিবারে লোকজনের মনে সন্দেহ জাগলে তারা কোতোয়ালী থানায় অভিযোগ করেন এবং পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা (নং-১৯-১১/৪/২৬) দায়ের করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা মো. মনজুরুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com