1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’: কেয়া পায়েল

  • আপটেড সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

স্টাফ রির্পোটার: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করলেও পর্দার পেছনের মানুষটি যে ভীষণ কোমল আর সাধারণ, তা আবারও প্রমাণ করলেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এক সাক্ষাৎকারে কেয়া পায়েল বলেন, ‘তিন বছরের একটি কাজ আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো এখন আমার হাত-পা কাঁপছে যে, যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি, সে মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের।’ পর্দার অভিনয়ের চেয়েও শুটিং সেটের মানুষের সাথে গড়ে ওঠা সম্পর্কগুলোই তার কাছে বড় হয়ে ধরা দিয়েছে। তার কথায়, ‘আসলে আমাদের সিনের বাইরেও আসলে আমাদের খুব দারুণ সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা চরিত্রের সাথে আমার। আমার ভীষণ খারাপ লাগছে এবং এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না কারণ এটা একান্তই নিজের।’ নিজের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে কেয়া পায়েল বলেন, ‘দিনশেষে আমি মানে আমি খুবই সাধারণ একটা মেয়ে এবং যেটা হয় আমি খুবই আবেগপ্রবণ। এবং আমার মনে হয় যে আমার পরিবারে যতটুকু টাইম আমি স্পেন্ড করি, তার থেকে অনেক বেশি সময় মনে হয় আমি আমার কাজে স্পেন্ড করি।’ সহকর্মীদের নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ দাবি করে তিনি আরও বলেন, ‘সো এই কাজে যে মানুষগুলোর সাথে আমি সবসময় কাজ করি, তারা আসলে আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র হিসেবে কাজ করে অলওয়েজ।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
19 April 2026

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’: কেয়া পায়েল

Dainik Bangla Sangbad.Com