1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সঠিক পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন প্রকল্প শেষ করার তাগিদ দিলেন বাণিজ্যমন্ত্রী

  • আপটেড সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

স্টাফ রির্পোটার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা অনুযায়ী সকল উন্নয়ন প্রকল্প শেষ করতে হবে। জনগণের জন্য প্রণীত প্রকল্প নিয়ে কোনোপ্রকার গাফিলতি মেনে নেওয়া হবে না, তিনি সোমবার সিলেট সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বিভিন্ন দপ্তরসমূহের কাজের অগ্রগতি ও তাদের পরকিল্পনা সম্পর্কে জানতে চেয়ে বলেন, সকল দপ্তরের নির্দিষ্ট কিছু পরিকল্পনা৷ থাকে৷ সে পরিকল্পনা আমাকে জানাবেন। আমরা সে অনুযায়ী প্রত্যেকটা দপ্তরের কাজ সম্পন্ন করে সামনে এগিয়ে যেতে চাই। তিনি বলেন, খাল খনন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রকল্পের আওতায় যেসব খাল আছে তা খনন দ্রুত শেষ করতে হবে। যেসব খাল খননের তালিকা থেকে বাদ পরেছে সেগুলো খননের জন্য বরাদ্দের আওতায় আনতে হবে। এসময় তিনি খাল খননের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী , জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ সহবিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা পরিষদ অডিটরিয়ামে ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
20 April 2026

সঠিক পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন প্রকল্প শেষ করার তাগিদ দিলেন বাণিজ্যমন্ত্রী

Dainik Bangla Sangbad.Com