1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

আবারও পোশাক নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া

  • আপটেড সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

বাংলা বিনোদন:
ফের পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার প্রিয়াঙ্কার প্যাস্টেল রঙের জামা পরা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। পোশাকটি ‘ডিওন লি’-র একটি লজাঁরি ব্লেজার। বৃহস্পতিবার রাতে এটি পরে নিউইয়র্কে শেঠ মেইয়ারসের সঙ্গে বাইরে বেরিয়েছিলেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কাকে ঘিরে সমালোচনার ঝড় উঠে। অনেকে তার পোশাককে ‘হাস্যকর’ বলে দাবি করেছেন। আবার কেউ কেউ প্রিয়াঙ্কার পোশাক নিয়ে মেতেছেন হাসিঠাট্টায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার মা এই পোশাক দেখলে সঙ্গে সঙ্গে রিফু করতে পাঠাতেন।’ অপর একজন লেখেন, ‘ব্যাটম্যানের চোখসহ প্রিয়াঙ্কা চোপড়া।’ আরেকজনের মন্তব্য, ‘আমি তো ভেবেছিলাম ওটা স্কিন রঙের পকেট।’ এর আগেও পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি যে পোশাকটি পরেছিলেন, সেটি ছিল হাঁটুর উপরে। বিষয়টি নিয়ে তখন তীব্র সমালোচনার ঝড় উঠে। এ ছাড়া দুদিন আগেই আরও একবার বিতর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। আসামে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে প্রিয়াঙ্কার হাতে একটি রিসলেট ছিল, যা মঙ্গলসূত্রের মতো দেখতে। ছবিটি দেখার পর গুজব ওঠে, প্রিয়াঙ্কা নাকি গোপনে বিয়ের কাজটি সেরে করে ফেলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com