1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

আমির খানরে সঙ্গে সিনেমা করতে চান ক্যাটরিনার ছোট বোন

  • আপটেড সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

বাংলা নিউজ :
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফ। টাইম টু ড্যান্স সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুরাজ পাঞ্চোলি। সম্প্রতি ভারতীয় একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন ইসাবেল। এ সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আমির খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে ইসাবেল বলেন, ‘আমি শহিদ কাপুর ও বরুণ ধাওয়ানকে খুব পছন্দ করি। তবে আমির খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের স্বপ্ন রয়েছে। আমি ছোটবেলা থেকে তার অনেক সিনেমা দেখেছি, বিশেষ করে লগান, কারণ এটি আমার মায়ের পছন্দের সিনেমা। আর যতবার ফানা সিনেমাটি দেখেছি, আমি কেঁদেছি।’ বোন ক্যাটরিনাকে নিয়ে তিনি বলেন, ‘আমরা এখন তাকে ম্যাগাজিনের প্রচ্ছদ, বিজ্ঞাপন ও বিলবোর্ডে দেখতে পাই, এছাড়া আমার ও পরিবারের কাছে মনে হয় না তার কোনো পরিবর্তন হয়েছে। খ্যাতি পাওয়ার আগে ও পরে সে একইরকম রয়েছে। শুধু আমাদের ভ্রমণের ধরনটা পরিবর্তন হয়েছে। আমরা যখন তার সঙ্গে কোথাও ভ্রমণ করি তখন বাড়তি যত্ন পাই।’ ২০১৪ সালে কানাডিয়ান সিনেমা ডা. কেবি-তে অভিনয় করেন ইসাবেল। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। তবে টাইম টু ড্যান্স সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজার সহকারী স্ট্যানলি। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার ও রেমো ডিসুজা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 December 2025

আমির খানরে সঙ্গে সিনেমা করতে চান ক্যাটরিনার ছোট বোন

Dainik Bangla Sangbad.Com