1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোলাম হোসেন

  • আপটেড সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪২ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট সীমান্ত পরিস্থিতি এবং আমি মো.গোলাম হোসেন-কে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে “সিন্ডিকেট প্রধান” বা “লাইনম্যান” হিসেবে অভিহিত করে অবৈধ ব্যবসা ও চাঁদাবাজির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো ধরনের চোরাচালান, মাদক বা অবৈধ অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত নই। আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং এলাকার শান্তিকামী নাগরিক। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। আমি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বা ওসির নাম ব্যবহার করে “লাইন” চালাই। এটি সম্পূর্ণ অবান্তর। প্রশাসনের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর নাম ভাঙিয়ে অপরাধ করার ধৃষ্টতা আমার নেই এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমার দূরতম সম্পর্কও নেই। আমাকে রাজনৈতিকভাবে সুবিধাবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি কোনো রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করি না এবং কারো নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করার প্রশ্নই আসে না। হাদারপাড় বা বিছনাকান্দি এলাকায় কোনো অবৈধ হাটের সাথে আমার সংশ্লিষ্টতা নেই। বিজিবি বা প্রশাসনের যে অভিযানের কথা বলা হয়েছে, তার সাথে আমাকে জড়ানো কেবল অনুমানের ভিত্তিতে করা হয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই। আশা করি, সত্যের খাতিরে আমার এই প্রতিবাদলিপিটি আপনাদের সংবাদ মাধ্যমে যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করবেন।

নিবেদক,
মো: গোলাম হোসেন
বিছনাকান্দি, গোয়াইনঘাট, সিলেট।

তারিখ : 26/4/2026 ইং

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
26 April 2026

সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোলাম হোসেন

Dainik Bangla Sangbad.Com