1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সিলেটে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল থেকে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপটেড সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

স্টাফ রির্পোটার: সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সমাবেশ চলাকালে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। রোববার দুপুরে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানান র‍্যাব-৯ এর সিইও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। তিনি জানান, প্রধানমন্তী জনসভাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করা হয়। পরবর্তীতে অভিযান আরও জোরদার করে আরও ৫ জনসহ মোট ১০ জনকে আইনের আটক করে র‍্যাব। র‌্যাব জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রনি (২৪), মো. অপু (৩২), মো. রাসেল (২৮), শাহাজালাল বেপারী (২৯), মো. আজিজুর রহমান (২৪), আবু বকর (২৪), মোঃ জিহাদ হোসেন (২৮), মো. নুর ইসলাম (৪০), ও মো. নাজমুল ইসলাম (২৬)।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 May 2026

সিলেটে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল থেকে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

Dainik Bangla Sangbad.Com