1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

শাল্লার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর গ্রামের মধ্যবর্তী বাঁধটি কেটে দেয় দুর্বৃত্তরা।

  • আপটেড সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় রাতের আঁধারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর গ্রামের মধ্যবর্তী বাঁধটি কেটে দেয় দুর্বৃত্তরা। এতে ছায়ার হাওরে পানি প্রবেশ করতে শুরু হয়েছে এবং কৃষকদের অবশিষ্ট ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত উদগল হাওরের বাঁধটি রাতের কোনো এক সময়ে কেটে দেওয়া হয়। ফলে উদগল হাওরের পানি দ্রুত ছায়ার হাওরে ঢুকতে শুরু করেছে। স্থানীয়দের ধারণা, মাছ ধরার উদ্দেশ্যে আশপাশের গ্রামের কেউ এ ঘটনা ঘটাতে পারে। ছায়ার হাওরের কৃষক সবিনয় শীল বলেন, অতিবৃষ্টিতে এমনিতেই আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এখন পানি কমতে শুরু করায় উঁচু জমির কিছু ধান ঘরে তোলার আশা ছিল। কিন্তু আবার রাতের আঁধারে বাঁধ কেটে দেওয়ায় অবশিষ্ট ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে বাঁধটি দ্রুত মেরামত করা না হলে শুধু ফসলই নয়, যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ শাল্লা উপজেলার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম এই বাঁধ। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত বাঁধটি পুনরায় মেরামতের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বাঁধ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পাউবোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, রাতের আঁধারে কে বা কারা বাঁধটি কেটে দিয়েছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে এবং আজকের মধ্যেই ভাঙা অংশ বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
10 May 2026

শাল্লার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর গ্রামের মধ্যবর্তী বাঁধটি কেটে দেয় দুর্বৃত্তরা।

Dainik Bangla Sangbad.Com