1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

আজ বিশ্ব মা দিবস : সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল

  • আপটেড সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

বিনোদন নিউজ : আজ বিশ্ব মা দিবস। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে এই দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। ঢালিউডের চিত্রনায়িকা পরীমণিও এই বিশেষ দিনে দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমণি একজন মা। নানা কাজের চাপের মাঝেও তার কাছে এখন সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে এখন তার রঙিন সংসার।  সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ফেসবুকে শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’। পরীমণির এই পোস্টটির মন্তব্য ঘরে দেখা গেছে ভক্তদের প্রশংসার জোয়ার। বিশেষ করে নেটিজেনদের অনেকেই তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে ভালোবাসা জানিয়েছেন। কেউ লিখেছেন, একজন মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়। উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে পরীর। জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করছেন নায়িকা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
10 May 2026

আজ বিশ্ব মা দিবস : সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল

Dainik Bangla Sangbad.Com