1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না : সড়ক পরিবহন মন্ত্রী

  • আপটেড সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩ বার পঠিত

স্টাফ রির্পোটার: আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে হাইওয়ে সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ যাত্রা উপলক্ষ্যে ঢাকা থেকে বিভিন্ন জেলাতে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়। তিনি বলেন, ঈদে ঘর মুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিটিং করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিং হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই দিকনির্দেশনার আলোকে রেলওয়ের মন্ত্রণালয় মিটিং হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় মিটিং হয়েছে। আজকে সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের মিটিং হলো। মন্ত্রী বলেন, কোরবানির ঈদ উপলক্ষ্যে এবার অসংখ্য গরুর ট্রাকও আমাদেরকে সড়কে যাতায়াতের সুযোগ করে দিতে হবে। এজন্য রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাস স্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যানবাহন মালিকদেরও নির্দেশনা দেওয়া আছে। যাতে তারা যত্রতত্র থেকে বাসে যাত্রী ওঠানামা না করান। মন্ত্রী বলেন, সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি থাকবে। বড় ধরনের কোনো যানজট হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শেখ রবিউল আলম বলেন, এবারের ইদ যাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালে উঠতে পারবে। আর এজন্য টার্মিনালে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় ফেরি পারাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। ফেরিতে উঠার আগে যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দিতে হবে। এছাড়া ফেরিতে ওঠার আগে বাসের গতি নিয়ন্ত্রণ করাসহ পল্টুনে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন, এবারের ঈদ যাত্রায় গার্মেন্টস শ্রমিকদেরকে পর্যায়ক্রমে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
11 May 2026

সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না : সড়ক পরিবহন মন্ত্রী

Dainik Bangla Sangbad.Com