1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

  • আপটেড সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদন: দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান। অভিযোগে বলা হয়, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপি নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। ওই সময়কালে শুধু ক্রসফায়ারের নামেই ২২৭৬ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ১৭৭৬ জন ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার একটি অভিযোগপত্র ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছিল। তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি না হওয়ায় একাধিকবার লিখিত তাগিদ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আবেদনে দলটি দাবি করে, বিএনপিকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। এছাড়া তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
11 May 2026

আ'লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

Dainik Bangla Sangbad.Com