1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

কাঞ্চনের জন্য দোয়া চাইলেন চম্পা

  • আপটেড সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের কাণ্ডারি ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে উন্নত চিকিৎসার তিনি লন্ডনে রয়েছেন। প্রিয় সহকর্মীর এই অসুস্থতার খবর কিছুতেই মানতে পারছেন না অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বিস্ময় প্রকাশ করে চম্পা বলেন, ‘এটা সত্যিই অনেক দুঃখজনক। কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে। এটা মেনে নেওয়া যায় না।’ তার কথায়, ‘কাজের ক্ষেত্রে কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। একবার শুটিংয়ের সময় উনি অনেক উঁচু পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও উনি লড়াই করে ফিরে এসেছেন। তিনি আমাদের সবার কাছে পথপ্রদর্শক ছিলেন।’ তিনি আরও বলেন, ‘কাঞ্চন ভাই নিয়মিত ধর্ম পালন করতেন। আমার সঙ্গে দেখা হলেই বলতেন তুমি নামাজ পড়ো, তুমি এটা পড়বে, ওটা পড়বে। উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেই মানুষটি এভাবে শয্যাশায়ী হবেন, তা ভাবা যায় না। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
11 May 2026

কাঞ্চনের জন্য দোয়া চাইলেন চম্পা

Dainik Bangla Sangbad.Com