1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

নতুন করে মোহ ছড়ালেন নায়িকা পূর্ণিমা

  • আপটেড সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

বিনোদন ডেস্ক:  ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।  এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। পোশাকজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ, যা তার সৌন্দর্যকে আরও রাজকীয় করে তুলেছে।খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর বড় দুলে পূর্ণিমার উপস্থিতি যেন আলাদা এক আভিজাত্য তৈরি করেছে। একেকটি ছবিতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কোথাও মিষ্টি হাসি, কোথাও দূরে তাকিয়ে থাকা সব মিলিয়ে তার লুক আর স্টাইলিং ভক্তদের নজর কেড়েছে। বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর ব্যবহারে ছবিগুলো পেয়েছে ভিন্ন মাত্রা। ভক্তদের অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।’ আবার কেউ বলেছেন, ‘বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা।’ প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
11 May 2026

নতুন করে মোহ ছড়ালেন নায়িকা পূর্ণিমা

Dainik Bangla Sangbad.Com