1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

স্ত্রী-সন্তান নয়, শপথে থালাপতির সঙ্গী ছিলেন অভিনেত্রী তৃষা

  • আপটেড সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ও ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টিভিকে) প্রধান বিজয় থালাপতি। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে জমকালো এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ আসরে বিজয়ের স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম এবং দুই সন্তান জেসন ও ধিভ্যাকে দেখা যায়নি। অন্যদিকে, নীল কাঞ্জিভরম শাড়ি ও জুঁই ফুলের মালায় সেজে প্রথম সারিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তার সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণান। অনুষ্ঠান শেষে বিজয়কে অভিনন্দন জানিয়ে তৃষা বলেন, অভিনন্দন বিজয়, আমি খুব খুশি। এ সময় তিনি বিজয়ের বাবা-মায়ের সঙ্গেও কুশল বিনিময় করেন। পরিবারের সদস্যদের অনুপস্থিতি এবং তৃষার সরব উপস্থিতি নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নানা জল্পনা চলছে। মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়াসহ আরও যা বললেন থালাপতি বিজয় ভোট গণনার মাঝে মন্দিরে তৃষা, থালাপতিকে নিয়ে নানা জল্পনা
থালাপতির সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে বিজয় ও সঙ্গীতার ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে গত কয়েক মাস ধরে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রের দাবি, সঙ্গীতা ইতোমধ্যে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। যদিও বিজয় বা সঙ্গীতার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে বিজয়ের ‘ঘিল্লি’, ‘লিও’-সহ বেশ কিছু সফল সিনেমায় তৃষা তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য, আগামী ১৪ মে তৃষা অভিনীত নতুন চলচ্চিত্র ‘কারুপ্পু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com