1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু

  • আপটেড সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমী আক্তার (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর আগে গত ৭ই মে রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয় রেশমী। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় মা তাকে ২০ টাকা দিয়ে বাসার পাশের দোকানে পান আনতে পাঠিয়েছিলেন। এ সময় এলাকায় চার থেকে পাঁচ মিনিট ধরে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হলে একটি গুলি রেশমীর বাঁ চোখে লাগে। গুলিটি মাথার ভেতরে ঢুকে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে আটকে যায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। চমেকে আইসিইউ শয্যা খালি হলে তাকে সেখানে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, শুক্রবার থেকে শিশুটি আইসিইউতে ভর্তি ছিল। সকালে মারা গেছে।পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত হয় গত ২৬শে এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনার পর। নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার রাজুর বিরুদ্ধে অভিযোগ তোলেন। পরে প্রতিশোধ নিতে একদল সন্ত্রাসী নগরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। তাদের ছোড়া গুলিতেই আহত হয় রেশমী। খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াজ-সাবেরা দম্পতির দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে রেশমী ছিল সবার ছোট। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে। এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 May 2026

চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু

Dainik Bangla Sangbad.Com