1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও তার কন্যাশিশু গুরুতর আহত

  • আপটেড সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও তার কন্যাশিশু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটি ভাঙচুর করলে পরে পুলিশ এসে সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাছেরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন জয়কৃষ্ণপুর গ্রামের মোঃ নাহিদুজ্জামান (৩৫), পিতা জালাল উদ্দীন এবং তার ১১ মাস বয়সী কন্যা নাফিজা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বাবা-মেয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পালি বাজার থেকে একটি চায়না ব্র্যান্ডের লিফান মডিফাই করা ১৫০ সিসির মোটরসাইকেল নিয়ে বাছেরের মোড় এলাকায় আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হাঁটতে থাকা নাহিদুজ্জামানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেন। এসময় তার কোলে থাকা শিশু কন্যা নাফিজাও গুরুতর আহত হয়। জানা গেছে, রিয়াদ নামের ১২ বছর বয়সী এক কিশোর স্থানীয় একটি মোটরসাইকেল মেকারের দোকানে কাজ করতেন। মোটরসাইকেলটি পরীক্ষামূলক চালনা করতে গিয়ে সে দুর্ঘটনার কবলে পড়ে। অভিযুক্ত রিয়াদ জয়কৃষ্ণপুর গ্রামের আসলামের ছেলে বলে জানা গেছে। বিশেষ একটি সূত্রে আরও জানা যায়, মোটরসাইকেলটির মূল মালিক রুদ্র ধাদাশ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেলটি মেরামতের জন্য পালি বাজারে নিয়ে আসেন। পরে রিয়াদ নামের ওই কিশোর সেটি চালিয়ে পরীক্ষা করার জন্য বের করলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর রিয়াদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নাহিদুজ্জামান তার মেয়ে নাফিজাকে কোলে নিয়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। বাছেরের মোড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে বাবা-মেয়েকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারায় এবং নাহিদুজ্জামান মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। এসময় উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ভাঙচুর করেন। পরে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। এদিকে সচেতন মহলের দাবি, শিবপুর থেকে তাহেরপুর পর্যন্ত সড়কটি একটি গুরুত্বপূর্ণ লোকাল রোড হওয়ায় প্রতিদিন ভারী যানবাহনের চলাচল থাকে। এর মধ্যেও কিছু উশৃঙ্খল যুবক উচ্চগতির মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ সৃষ্টি করে বেপরোয়া চলাচল করছেন, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য অসাবধানতায় এসব মোটরসাইকেলের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা। এ বিষয়ে পঞ্চনন্দন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
30 May 2026

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও তার কন্যাশিশু গুরুতর আহত

Dainik Bangla Sangbad.Com