1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

  • আপটেড সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোনো চোকারবারীকে আটক করতে সক্ষম হননি। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার বেলতলা নামক স্থান থেকে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে। এ ছাড়া, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বরমিতলা নামক স্থান থেকে ভারতীয় নেশাজাতীয় ৯০ বোতল ইস্কাফ কফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
30 May 2026

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

Dainik Bangla Sangbad.Com