1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘটের ডাক

  • আপটেড সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

সিলেট প্রতিনিধি : ট্রাকশ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবারের (৬ জুন) মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-৯ বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর। স্মারকলিপি থেকে জানা গেছে, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা চালায়। সেখান থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার জানাজা ও কবর দেওয়া হয়। শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, এ নৃশংস হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার বলেন, মূল আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা (পুলিশ) ও ডিবি পুলিশ মিলে সর্বোচ্চ চেষ্টা করছি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 June 2026

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘটের ডাক

Dainik Bangla Sangbad.Com