1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

  • আপটেড সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

স্টাফ রির্পোটার:  গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় রাজধানীতে ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখানে এ দুটি ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উত্তরখানের ঘটনায় দগ্ধরা একই পরিবারের সদস্য। তারা হলেন আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। আজ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান তাদের বিষয়ে জানান, আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ, হাসনাহেনা শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আলী হোসেন-হাসনাহেনার অপর সন্তান রাতুল হাসান তুষার জানান, চিকিৎসক জানিয়েছেন তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ভোররাতে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। এই ঘটনার বিষয়ে ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোরের দিকে তিন যুবক মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। আমরা ৩ জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দিয়েছি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 June 2026

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

Dainik Bangla Sangbad.Com