1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সিলেট-২ আসন: যে কারণে মনোনয়ন বাতিল হল ইলিয়াস পুত্র আবরারসহ দুজনের

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

স্টাফ রির্পোটার: ত্রয়োদশ নির্বাচনে সিলেট-২ আসনে কাগজপত্রে অমিল ও এক শতাংশের স্বাক্ষর ভুয়া প্রমাণিত হওয়ার কারণে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনে সিলেট-২ আসনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছেলে ও স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াসের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর ভুয়া প্রমাণিত হয় এবং তিনি প্রবাসী থাকার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের কাগজপত্রে অমিল থাকার কারণে তারও মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, লুনার স্বামী ও আবরারের বাবা এম ইলিয়াস আলী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকার ডিওএইচএস এলাকা থেকে মধ্যরাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 January 2026

সিলেট-২ আসন: যে কারণে মনোনয়ন বাতিল হল ইলিয়াস পুত্র আবরারসহ দুজনের

Dainik Bangla Sangbad.Com