1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

শ্রীলংকায় দুর্যোগ: বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

  • আপটেড সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ৬০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় দেশটির কর্তৃপক্ষ কিছু এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল এবং সড়কপথ বন্ধ করে দিয়েছে।

এ অবস্থায় শ্রীলংকায় অবস্থানকারী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৮ নভেম্বর) হাইকমিশনের জরুরি বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলংকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।”

“কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন; আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোন জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে  হটলাইনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি হটলাইন নম্বর: +৯৪ ৭১ ৭৬০ ৬৩৯৪, +৯৪ ৭১ ৩৬৮ ০৪৬১”

বার্তায় আরও বলা হয়েছে, “আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি—অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ৬০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সরকার সরকারি অফিস ও স্কুল বন্ধ করে দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বৃহস্পতিবার জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিমি পূর্বে অবস্থিত মধ্য শ্রীলঙ্কার বাদুল্লা ও নুয়ারা এলিয়া—এই পাহাড়ি চা-বাগান এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই এলাকায় আরও ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছেন বলে কেন্দ্রটি জানিয়েছে।

গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় বিরূপ আবহাওয়া শুরু হয়। সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। অনেক বাড়িঘর, জমি ও সড়ক প্লাবিত হয়। বৃষ্টি ও ঢলের কারণে নদ-নদী ও জলাধারের পানি উপচে পড়েছে, ফলে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। কিছু গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত ও প্লাবিত হওয়ায় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
28 November 2025

শ্রীলংকায় দুর্যোগ: বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

Dainik Bangla Sangbad.Com