1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়ন বৈধ ২৬, বাতিল ১৩ প্রার্থীর

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত

স্টাফ রির্পোটার: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বাতিল করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাঁচটি আসনে মোট ৩৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ডিসির সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সম্মুখে এই ঘোষণা দেন। সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থী হলেন বিএনপির আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, জামায়াতে তোফায়েল আহমদ খান, ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী। সুনামগঞ্জ-২ আসনে প্রস্তাবকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে যাচাইবাছাইয়ে বৈধ প্রার্থী হয়েছে, বিএনপি’র নাসির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মোঃ সাখাওয়াত হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবির নিরঞ্জন দাস। সুনামগঞ্জ-৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খানের ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন রিটারনিং ও কর্মকর্তা। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, জামাতের ইয়াসিন খান, স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা বাসা চৌধুরী ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ।সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম ও এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির এডভোকেট নুরুল ইসলাম, জামাতের এডভোকেট শামস উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আজিজুল হক এবং জাতীয় পার্টির নাজমুল হুদা এবং এবং ইসলামী আন্দোলনে মো. শহিদুল ইসলাম। সুনামগঞ্জের-৫ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. মোশাহীদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কলিম উদ্দিন মিলন, জামাতের আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির, ন্যাশনাল ত্রিপলস পার্টির মো. আজিজুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com