1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টে পুষইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজেপি

  • আপটেড সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

লালমনিরহাট জেলা প্রতিনিধি: ৬ জুন ২০২৬ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৮১০ এর নিকট গোলডাঙ্গা নামক গেইট সংলগ্ন স্থানে প্রতিপক্ষ ৩০ ব্যাটালিয়ন বিএসএফ এর জিগাবাড়ি কোম্পানির টহলদল পুশইন এর নিমিত্তে ৩টি জিপ, ১টি ৩টন ট্রাক, ১টি বাস এবং ১টি পিকআপযোগে আগমন করে। উক্ত এলাকায় টহলরত পানবাড়ি কোম্পানির ৩টি টহলদল গেইট খোলার শব্দ শুনে নিকটবর্তী স্থানে গমন করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পুশইন এর জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে বিএসএফ ভারতের অভ্যন্তরে চলে যায়। বর্তমানে গ্রামবাসী এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে টহলরত অবস্থায় রয়েছে।  ০৬ জুন ২০২৬ তারিখ আনুমানিক ২৪০০ ঘটিকায় কলসিরমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৮০৪/১৯-এস এর নিকট তেলিয়াপাড়া নামক গেইট সংলগ্ন স্থানে প্রতিপক্ষ ৩০ ব্যাটালিয়ন বিএসএফ এর কলসিপাড়া ক্যাম্পের টহলদল পুশইন এর নিমিত্তে ১০-১৪ জন ব্যক্তিদের নিয়ে আগমন করে। উক্ত এলাকায় টহলরত কলসিমুখ কোম্পানির ২টি টহলদল গেইট খোলার শব্দ শুনে নিকটবর্তী স্থানে গমন করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পুশইন এর জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে বিএসএফ ভারতের অভ্যন্তরে চলে যায়। বর্তমানে গ্রামবাসী এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে টহলরত অবস্থায় রয়েছে। পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
07 June 2026

লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টে পুষইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজেপি

Dainik Bangla Sangbad.Com