1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুইজনকেই পাঠানো হলো কারাগারে

  • আপটেড সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে একে অপরের বিরুদ্ধে করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) ফেনীর সোনাগাজী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন যৌতুক ও চুরির অভিযোগে করা পরস্পরবিরোধী মামলার শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর নাসিমা চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান বলে অভিযোগ করেন স্বামী। এ ঘটনায় সুমনের পক্ষে তার বাবা বাদী হয়ে নাসিমার বিরুদ্ধে চুরির মামলা করেন। অন্যদিকে দাম্পত্য কলহের জেরে নাসিমা আক্তার বাদী হয়ে স্বামী সুমন এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে পৃথক মামলা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুইটি মামলাই একই আদালতের বিচারাধীন থাকায় বিচারক উভয়পক্ষকে একাধিকবার আপস-মীমাংসার সুযোগ দেন। তবে কোনো সমাধান না হওয়ায় আজ নির্ধারিত তারিখে স্বামী-স্ত্রী আদালতে হাজির হন। শুনানিতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বামীর পক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ ঢাকা পোস্টকে বলেন, দুই মামলায় স্বামী-স্ত্রী উভয়ে জামিনে ছিলেন। আদালত মামলা মীমাংসার জন্য তাদের যথেষ্ট সময় দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি মীমাংসা না হওয়ায় আদালত তাদের দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ব্যাপারে ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পারস্পরিক বিরোধের মামলায় আদালতের আদেশে স্বামী ও স্ত্রী দুইজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
10 June 2026

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুইজনকেই পাঠানো হলো কারাগারে

Dainik Bangla Sangbad.Com