1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

কানাইঘাটে মসজিদের জায়গা দখলের চেষ্টা : মামলা দিয়ে হয়রানীর অভিযোগ গ্রামবাসীর

  • আপটেড সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ  কানাইঘাটে মসজিদের জায়গা দখলের চেষ্টা বিরোধের জেরে ফখর উদ্দিন গং কর্তৃক মসজিদের মুতওয়াল্লী ও গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের রসুলপুর গ্রামের ঢাকনাইল দক্ষিণ রসুলপুর জামে মসজিদের জমি দখলে ব্যর্থ হয়ে একই গ্রামের বাসিন্দা ফখর উদ্দিন মিথ্যা মামলা দিয়ে মসজিদ কমিটি ও গ্রামবাসীকে হয়রানী করে আসছেন। অভিযোগে গ্রামবাসী জানান, দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত ফুরকান আলীর পুত্র ফখর উদ্দিন ঢাকনাইল রসুলপুর জামে মসজিদের জায়গা দখল করার পায়তারা করছে। এতে গ্রামবাসী বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা করে। গ্রামবাসী আরো জানান, রসুলপুর জামে মসজিদের পুকুরে ফখর উদ্দিন গংদের ওয়ারিশ সূত্রে আড়াই শতক ভূমির মালিকানা থাকলেও সে ১০ শতক ভূমির মালিকানা দাবী করে। মসজিদ কমিটি ও এলাকাবাসী ফখর উদ্দিন গংদের ওয়ারিশ সূত্রে প্রাপ্য আড়াই শতক ভূমির দখল বুঝিয়ে দিতে চাইলে সে না মেনে উল্টো মসজিদ কমিটির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সত্ত্ব মামলা দায়ের করে। মসজিদ কমিটি ও গ্রামবাসী বিষয়টি স্থানীয় ভাবে সমাধান করার চেষ্টা করেন। যার প্রেক্ষিতে গত ৫ জুন (শুক্রবার) বাদ জুমআ রসুলপুর জামে মসজিদের উঠানে ফখর উদ্দিনের আত্মীয়-স্বজন সহ গ্রামবাসী মসজিদের উঠানে বসে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠকে বসেন। এলাকার মুরব্বীয়ান বিষয়টি আপোষ নিষ্পত্তির জন্য মসজিদ কমিটির পক্ষে ও ফখর উদ্দিন গংদের উভয় পক্ষকে আপোষনামায় স্বাক্ষর দিতে বললে মসজিদ কমিটির পক্ষে মুতওয়াল্লী মাও. খলিলুর রহমান ও ফখর উদ্দিনের ভাই তাজ উদ্দিন আপোষনামায় স্বাক্ষর দিলেও অসৎ উদ্দেশ্যে যেকারো ইন্ধনে ফখর উদ্দিন স্বাক্ষর দিতে চায় না। ঐ সময় বিষয়টি সুন্দরভাবে সমাধানের জন্য ফখর উদ্দিনের চাচাতো ভাই ও আত্মীয়-স্বজনরা তাকে স্বাক্ষর দেয়ার অনুরোধ করলেও সে স্বাক্ষর দেয়নি। বরং মসজিদে সালিশ বৈঠকের স্বাক্ষর দেয়ার সময়ে ফখর উদ্দিন তার লোকজন দিয়ে গোপনে ভিডিও ধারন করে পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে দিয়ে বলা হয় মসজিদ কমিটি ও গ্রামবাসী জোরপূর্বক তার স্বাক্ষর নেয়ার চেষ্টা করছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর ফখর উদ্দিন ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়ে নাটকীয় ভাবে পুণরায় মসজিদ কমিটি ও গ্রামবাসীর বিরুদ্ধে কোর্টে আরেকটি মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানী করে আসছেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। যার প্রেক্ষিতে গত মঙ্গলবার (৯ জুন) গ্রামবাসী জামে মসজিদে জড়ো হয়ে স্থানীয় সাংবাদিকদের ফখর উদ্দিন গং কর্তৃক হয়রানীর অভিযোগ এনে তীব্র প্রতিক্রিয়া জানান। পাশাপাশি গ্রামবাসী ফখর উদ্দিন কর্তৃক দায়েরকৃত মামলার সঠিক তদন্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় মসজিদে উপস্থিত ছিলেন, রসুলপুর জামে মসজিদের মুতওয়াল্লী মাও. খলিলুর রহমান, খায়রুল্লাহ, গ্রামবাসীর পক্ষে সুরুজ আলী, শামীম আহমদ সহ গ্রামের সর্বস্তরের মানুষ। এ ব্যাপারে ফখর উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টির ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্করের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে মসজিদ কমিটি ও গ্রামবাসী কিংবা ফখর উদ্দিন গংরা কেউ তাকে কিছু জানাননি এবং এব্যাপারে তিনি অবগত নন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
13 June 2026

কানাইঘাটে মসজিদের জায়গা দখলের চেষ্টা : মামলা দিয়ে হয়রানীর অভিযোগ গ্রামবাসীর

Dainik Bangla Sangbad.Com