আলাপচারিতায় ইধিকার কাছে জানতে চাওয়া হয়, কখনো মন ভেঙেছিল কি না? জবাবে এ অভিনেত্রী বলেন, হ্যাঁ। ভেঙেছিল।

আলাপচারিতায় ইধিকার কাছে জানতে চাওয়া হয়, কখনো মন ভেঙেছিল কি না? জবাবে এ অভিনেত্রী বলেন, হ্যাঁ। ভেঙেছিল।
এটা কী কলেজ জীবনে ঘটেছিলে? ইধিকা বলেন, হ্যাঁ, কলেজ লাইফে হৃদয় ভেঙেছিল। পছন্দ না করলেও কিছু করার নেই। সবসময় সঠিক মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়। সবসময় সঠিক মানুষটাকে বেছে নিতে পারব সেটাও সম্ভব না। আবার সবসময় এটাও সঠিক নয় যে, উল্টো দিকের মানুষটা খারাপ। সে হয়তো তার জায়গায় ঠিক, আমি হয়তো আমার জায়গায় ঠিক। কিন্তু দুজন একসঙ্গে ঠিক না। দুজন ভালো মানুষও একসঙ্গে নাই থাকতে পারেন।
অল্প বয়সে প্রেম করে হৃদয় ভাঙলেও সম্পর্কে এখনো বিশ্বাস করেন ইধিকা। সম্পর্কের ভিত্তি বলতে তিনটি বিষয়কে বুঝেন এই অভিনেত্রী। তার ভাষায়, সম্পর্কের ভিত্তি হলো- সম্মান, বিশ্বাস, ভালোবাসা।
কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল ২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। এরপর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। বর্তমানে সেখানকার ব্যস্ত অভিনেত্রী ইধিকা।
Leave a Reply