1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

কাটাঁর মাষ্টার মুস্তাফিজ এখন ৪০০ উইকেট ক্লাবে

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পঠিত

স্টাফ রির্পোটার: বিশ্বের ১১তম এবং বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।গতরাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চলতি আসরের দশম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন রংপুর রাইডার্সের মুস্তাফিজ। এই ইনিংসেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০ উইকেট ক্লাবে প্রবেশ করেন ফিজ। ৩১৫ ম্যাচের ৩১৩ ইনিংসে ৪০২ উইকেটের মালিক এখন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
মুস্তাফিজের আগে প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪শ উইকেট শিকার করেছেন স্পিনার সাকিব আল হাসান। ৪৬৯ ম্যাচের ৪৬০ ইনিংসে সাকিবের উইকেট সংখ্যা ৫০৭।সাকিব-মুস্তাফিজ ছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মালিক হয়েছেন আফগানিস্তানের রশিদ খান (৬৮৭ উইকেট)-মোহাম্মদ নবি (৪০২ উইকেট), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৬৩১ উইকেট)-সুনীল নারাইন (৬০৯ উইকেট) ও আন্দ্রে রাসেল (৫০৭ উইকেট), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৭০ উইকেট), ইংল্যান্ডের ক্রিস জর্ডান (৪৪৬ উইকেট), পাকিস্তানের ওয়াহাব রিয়াজ (৪১৩ উইকেট) ও মোহাম্মদ আমির (৪১২ উইকেট)। মুস্তাফিজের ৪শ উইকেট শিকারের ম্যাচে রংপুর রাইডার্স ৬ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্সকে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 January 2026

কাটাঁর মাষ্টার মুস্তাফিজ এখন ৪০০ উইকেট ক্লাবে

Dainik Bangla Sangbad.Com