1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

নিজের ডির্ভোস নিয়ে যা বললেন কন্ঠ শিল্পী সালমা

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত

স্টাফ রির্পোটার: দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিচ্ছেদের খবর প্রকাশ করেন তার স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। তার কিছুক্ষণ পর নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সালমা।বিচ্ছেদের বিষয়টি নিয়ে সালমা বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’এদিকে সানাউল্লাহ নূর সাগর তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।’উল্লেখ্য, এর আগে সালমা ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। এরপরে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টিকল না।দুইবারের বৈবাহিক জীবনের এমন পরিণতিতে আবারও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের মুখোমুখি হলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com