1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বিচারপ্রার্থী পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত ব্যক্তির নাম মাদুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। নিহতের প্রতিবেশী রোকসানা ইব্রাহিম বলেন, চেক সংক্রান্ত একটি মামলার শুনানি উপলক্ষে সকালে তিনি রূপগঞ্জ থেকে আদালতে আসেন। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক পারাপারের সময় চাষাঢ়ামুখী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়।ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

Dainik Bangla Sangbad.Com