1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হ‍্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন পযর্ন্ত গ্রেপ্তার হয়েছে ৭ আসামি। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ তথ‍্য নিশ্চিত করেছেন। এর আগে গতরাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ‍্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করে। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।এদিকে মামলা দায়ের হওয়ার পর নগরীর ২৫ নং ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া আসামিদের নাম পরিচয় জানা যায়নি।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় যাছাই করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। প্রসঙ্গত, গতকাল ১৩ জানুয়ারি দুপুরে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় এজাহারভুক্ত মো. আরিফুল ইসলাম নামের এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় আসামির সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আরিফুল ইসলামকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে এসআই ফরিদসহ ৫ পুলিশ সদস্য আহত হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

Dainik Bangla Sangbad.Com