1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সিলেট সীমান্ত থেকে জব্দ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

ক্রাইম রির্পোটার: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবি বলছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ও বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালানো হয় বলে বিজিবি সূত্র জানিয়েছে। অভিযানকালে বিজিবি সদস্যরা বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, শীতের কম্বল, শাড়ি, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ, পেঁয়াজ, মেহেদি এবং বাংলাদেশ থেকে পাচারকালে আটক করা রসুন। বিজিবি জানায়, এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

সিলেট সীমান্ত থেকে জব্দ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য

Dainik Bangla Sangbad.Com