1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ডাকাতির সময় সংঘবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেপ্তার

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পঠিত

নোয়াখালি প্রতিনিধি : নোয়াখালী সদরে ডাকাতিকালে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি ইউসুফ ওরফে রুবেলকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার এক বছর পর তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১২ জানুয়ারি) রাতে তথ্য প্রযুক্তি ও র‍্যাব-৭ পতেঙ্গার সহযোগিতায় আসামি ইউসুফ ওরফে রুবেলকে সুধারাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ প্রকাশ রুবেল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আবদুল হালিমের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জানুয়ারি রাতে নোয়াখালীর সদরের কালাদরাপ ইউনিয়নে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রামগতির ইউসুফ প্রকাশ রুবেলকে শনাক্ত করে র‍্যাব। র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ইউসুফ ওরফে রুবেলকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারপর তাকে কারাগারে প্রেরণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

ডাকাতির সময় সংঘবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেপ্তার

Dainik Bangla Sangbad.Com