1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

জামাই তারেক রহমান’ ও মেয়ে জুবায়দাকে বরণে প্রস্তুত সিলেট

  • আপটেড সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : দীর্ঘ ২২ বছর পর সিলেটে শশুর বাড়িতে আছেন জামাই তারেক রহমান। জামাইকে বরণ করতে নেওয়া হয়েছে সব রকম প্রস্তুতি। জামাইকে বরণ করে নিতে শশুর বাড়িতে চলছে বিশাল আয়োজন। রাজনীতির পাশাপাশি যাবেন শশুর বাড়ি সিলেটের দক্ষিণ সিলামের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে। এদিকে সিলেটের দুলাভাইকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে কয়েকদিন থেকে চলছে স্বাগত মিছিল। তারেক রহমানের সাথে বাবার বাড়িতে আসবে স্ত্রী জুবায়দা রহমান। এজন্য শ্বশুরালয়ে চলছে উৎসবের আমেজ। পুরো বাড়িটি সাজিয়ে তুলা হয়েছে মেয়ের জামাইকে বরণ করে নেয়ার জন্য। গত কয়েকদিনের প্রস্তুতি শেষে বাড়িটি যেন এখন অতিথিদের অপেক্ষায় রয়েছে। বাড়িটি ঘুরে দেখা যায়, বাড়ির সড়কের সামনে তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি সম্বলিত গেইট স্থাপন করা হয়েছে। একই সাথে বাড়ির প্রবেশদ্বারে সারি সারি গাছে সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়া হয়েছে রং। সেই সাথে বাড়ির প্রধান গেইটটিতেও লেগেছে রংয়ের আচল। দেয়া হয়েছে লাল রং। সব কিছু আয়োজন মেয়ের জামাইয়ের জন্য। সেখানে তার এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে। সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের কিছু আত্মীয়স্বজন থাকেন। তারা বাড়ির জামাইকে বরণ করতে ও নৈশভোজের প্রস্তুতি শেষ করেছেন। এ ছাড়া বিএনপির মরহুমা চেয়ারপারসন খালেদা জিয়া ও তাদের বাড়ির প্রয়াতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজনও রাখা হয়েছে।
তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একদিকে যেমন তিনি দলীয় প্রধান। অন্যদিকে বিবাহসূত্রে সিলেটি মেয়ের জামাই। তিনি নিজেও সিলেটকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেন। সিলেটের তরুনরা তাকে ‘দুলাভাই’ আর মুরব্বীরা ‘জামাই’ হিসেবে সম্বোধন করেন। এবার ২২ বছর পর সিলেট আসছেন তিনি। তার আগমনকে গিরে পুরো সিলেট জুড়ে চলছে উৎসবের আমেজ। দলীয় প্রধানের দৃষ্টি কাড়ার জন্য সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদ্রাসা মাঠসহ নগরীজুড়ে লাগানো হয়েছে ব্যানার আর ফ্যাস্টুন। এর আগে যখন সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলেন তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন। মায়ের পথ ধরে বুধবার (২১ জানুয়ারি) রাতে একই ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করতে সিলেট আসছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে চব্বিশের ৫ অগাস্ট পরবর্তী সময়ে ২৫ ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন। সেদিন সিলেট হয়ে ঢাকায় আসলেও দেখা হয়নি সিলেটবাসীর সঙ্গে। বিমানবন্দরে নেতাকর্মীদের জড়ো না হতে বলেছিল দল।
সিলেটবাসীর সাথে আজ দেখা হচ্ছে তারেক রহমানের: সিলেটবাসীর সাথে আজ দেখা হচ্ছে তারেক রহমানের মাঝখানে কেটে গেছে ২২টি বছর। জানা যায়, বুধবার রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং আজ বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়ি যাবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। পরে বেলা ১১টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে। এসময় তিনি সিলেট বিভাগের বিএনপির প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন। সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে বলেও দলীয় নেতারা বলছেন। এদিকে গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিকালে নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় গিয়ে দেখা গেছে, তারেক রহমানের ছবি সম্বলিত তোরণ, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজনো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে জনসভার প্রচারের ব্যানার-ফেস্টুন। নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আলীয়া মাদ্রাসা মাঠের চারপাশ সাজানো হয়েছে নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর বিলবোর্ড-ব্যানার-ফেস্টুনে। মাদ্রাসা মাঠে বাঁশ ও কাঠ দিয়ে মঞ্চ নির্মাণ করা হয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে এবং খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব কয়টি নির্বাচনে সিলেটে থেকেই নির্বাচনি প্রচারা শুরু করেছেন। সেই ধারাবাহিকতা তারেক রহমানও বজায় রেখেছেন। সিলেট সফর উপলক্ষে সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সিলেট ও সুনামগঞ্জ থেকে তিন লাখ বা তারও বেশি নেতাকর্মী-সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছে দল। এটি কোনো বিভাগীয় সমাবেশ নয়। তবু সাম্প্রতিক সময়ে সিলেটের অন্যতম বড় জনসমাবেশ হবে এটি। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিপুল জনসমাগম সামাল দিতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় ইউনিটগুলোকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে। প্রায় তিন লাখ মানুষের সমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশ শুরু হবে। বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা রাতেই মাঠে অবস্থান নেবেন। নির্বাচনি আচরণবিধি মেনেই জনসভার মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং এটি দেশের রাজনীতিতে একটি ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, জনসভা ঘিরে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থামূলক প্রস্তুতি নিয়ে আগেই রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের পুলিশের নজরদারি থাকবে। সেই সাথে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। রাতেই বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান । সিলেটি জামাই হিসাবে তাকে বরণ করে নিতে প্রস্তুত সিলেটবাসী।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন বলেছেন, বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে, দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি বলেন, ঘোষিত তফসিল মোতাবেক, তিনি বুধবার দিবাগত রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন।
এদিকে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে আলিয়া মাঠ পরিদর্শন করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। আলিয়া মাঠের জনসভাকে অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। বিএনপির চেয়ারম্যান হওয়ার পরে ঢাকার বাইরে তারেক রহমানের এটাই প্রথম জনসভা। ফলে বিএনপির জন্য এটা এসিড টেস্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com