1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক

  • আপটেড সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মাদক মামলার আসামী ইয়াবা সম্রাট আব্দুল মালেককে আটক করা হয়েছে। বুধবার ভোর সকালে সুনামগঞ্জ পৌর শহরে তেঘরিয়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়া। এসময় একাধিক মাদক মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী মাদক সম্রাট আব্দুল মালেককে নগদ ইয়াবা বিক্রির ৬ হাজার টাকা এবং ২৫ পিছ ইয়াবাসহ আটক করেন সদর থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি অভিযানিক দল। পরে থাকে সদর থানায় এনে তার বিরুদ্ধে মামলা রুজুসহ আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ১১ টি মাদক মামলা রয়েছে যার মধ্যে উল্লেখ যোগ্য মামলাগুলি হল, ১। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-২৯, তারিখ- ১৫/০১/২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার জিডি নং-১, তারিখ- ১১/০১/২০২৪, সাধারণ ডায়েরীতে সন্দিগ্ধ, ৩। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-১২, তারিখ- ১৪/০৩/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৪। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-১৭/৩৪৭, তারিখ- ১৩/১১/২০২১, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৫। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-৫/৩০০, তারিখ- ০২/০৯/২০২০, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৬। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-২৫/৫৪, তারিখ- ২৪/০২/২০১৯, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৭। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-৯/১৯১, তারিখ- ০৯/০৮/২০১৮, ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৮। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-৭/১৭০, তারিখ- ০৯/০৭/২০১৮, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৯। সুনামগঞ্জ এর বিশ্বম্ভরপুর থানার এফআইআর নং-১২/১৩৪, তারিখ- ২৭/১০/২০১৭, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১০। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-৩/২২৭, তারিখ- ০৩/০৮/২০১৭, ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১১। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-১৫/৩০২, তারিখ-২৬/১১/২০১৬, ধারা- ১৯(১) এর ৯(ক)/১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পাওয়া যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সুনামগঞ্জ পৌর শহরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত আছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো ট্রলারেন্স বাস্তবায়নে পুলিশের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।এরই ধারা বাহিকতায় একাধিক মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী আব্দুল মালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং মাদক ব্যবসার সাথে যারাই জড়িত রয়েছে বাকিদের ও আইনের আওতা আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
22 January 2026

যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক

Dainik Bangla Sangbad.Com