1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

রিটার্নিং অফিসারের কাছে বিএনপির তিন নেতার অভিযোগ

  • আপটেড সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

স্টাফ রির্পোটার:  সিলেট বিএনপির তিন শীর্ষ নেতা রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে নালিশ দিতে গিয়েছিলেন। তাদের অভিযোগ মনোযোগ দিতে শুনেছেন তিনি। আশ্বাস দিয়েছেন সন্তোষজনক নিষ্পত্তির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌণে ৯টার দিকে সিলেটের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন।
কার্যালয় থেকে বেরিয়ে জানান, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশ দিয়ে নানান হুমকি ধমকি দিচ্ছে। তাছাড়া বিভিন্ন প্রার্থীরা পোস্টার ব্যানারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করলেও কেবল বিএনপি প্রার্থীর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যান্য প্রার্থীদের বিষয়টি উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণের বিষয়টিও তারা তাদের অভিযোগে তুলে ধরেছেন। তিন নেতাই স্বীকার করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য ও অভিযোগ শুনেছেন এবং বিষয়গুলোর ব্যাপারে তিনি যথাযত পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 February 2026

রিটার্নিং অফিসারের কাছে বিএনপির তিন নেতার অভিযোগ

Dainik Bangla Sangbad.Com