1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার : সারজিস আলম

  • আপটেড সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত

স্টাফ রির্পোটার : শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও বিচার কার্যক্রম পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান। সারজিস আলম বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কয়েকদিনের মধ্যেই নির্বাচন হলেও এ ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তারা তদন্ত সাপেক্ষে বিচার কার্যক্রম জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আজ ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হন। সারজিস আলম বলেন, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না। তারা যদি আবার বিচার দাবিতে আন্দোলন করলেও বাধা দেয়, তাহলে সেটি চরম ব্যর্থতা ছাড়া কিছু নয়। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের হাতে তুলে দেওয়া। তাহলে দ্রুতই এই ঘটনার সুষ্ঠু সমাধান সম্ভব।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 February 2026

মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার : সারজিস আলম

Dainik Bangla Sangbad.Com