1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

আজ বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল, অচল সিলেট

  • আপটেড সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পঠিত

স্টাফ রির্পোটার: দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিলের স্রোতের লক্ষ্য ছিল ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ। বিকাল সাড়ে ৩টার আগেই সেখানে জড়ো হতে হাজার হাজার নেতাকর্মী। মিছিলে মিছিলে মুখরিত সিলেট মহানগরী যেন থমকে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেট-১ আসনে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের সমর্থনে অনুষ্টিত শেষ নির্বাচনী গণমিছিল শুরু হয় বিকেল পৌণে ৪টার দিকে। আলিয়া মাদরাসা মাঠ থেকে মিছিল বের হয়ে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে বন্দরবাজারের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় ধানের শীষ, ব্যানার পোষ্টার নিয়ে রাজপথে নেচে গেয়ে প্রার্থীকে সমর্থন জানিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজার সাধারণ মানুষ। এ সময় রাস্তায় উভয়পাশে দাঁড়িয়ে হাতনেড়ে মিছিলকে স্বাগত জানাতে দেখা গেছে নগরবাসীকে। মিছিল চলাকালে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, আম্বরখানা, রিকাবীবাজার, লামাবাজার, তালতলা, জিন্দাবাজার, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, মির্জা জাঙ্গাল রোডে থমকে দাঁড়ায় হাজার হাজার যানবাহন। অনেক চালক ও যাত্রীকে যানবাহনে বসেই মিছিলকে হাতনেড়ে স্বাগত জানাতে দেখা গেছে। অবশ্য বিকাল সাড়ে ৪টার দিকে আস্তে আস্তে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com