1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত

  • আপটেড সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পঠিত

স্টাফ রির্পোটার: এখন থেকে পুরো ডিসেম্বর মাস অধস্তন আদালতে বার্ষিক ছুটি থাকবে না। তার পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন ও জুন মাসে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত। অর্থাৎ, টানা ১ মাসের পরিবর্তে দুই দফায় এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।সভা সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন ও ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে বলে জানানো হয়। এরইমধ্যে ৬ কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্টের সব বিচারপতি অংশ নেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
09 February 2026

এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত

Dainik Bangla Sangbad.Com