1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

দলপ্রধান হয়েও হেরেছেন যারা !

  • আপটেড সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পঠিত

স্টাফ রির্পোটার:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে হেভিওয়েট প্রার্থীদের পরাজয়। বিশেষ করে নিজ নিজ দলের প্রধান হওয়া সত্ত্বেও নির্বাচনে পরাজিত হয়েছেন মাওলানা মামুনুল হক, জি এম কাদের, মাহমুদুর রহমান মান্না এবং মজিবুর রহমান মঞ্জু। মাওলানা মামুনুল হক : মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। ঢাকা-১৩ আসনে তিনি বিএনপির ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন। বিএনপির ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭টি ভোট পেয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, খেলাফত মজলিসের আমির মামুনুল হক রিকশা প্রতীকে ভোট পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি।

জি এম কাদের : জি এম কাদেরের পরাজয় জাতীয় পার্টির অস্তিত্বের সংকটকে আরো ঘনীভূত করেছে। দলের চেয়ারম্যান রংপুর-৩ (সিটি কর্পোরেশনে ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। জাতীয় পার্টির দুর্গ খ্যাত রংপুরে এবার একটি আসনও পায়নি দলটি।
রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শামসুজ্জামান সামু ৮৪ হাজার ৫৭৮ ভোট পেয়েছেন। এ আসনে জিএম কাদের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে হেরে গেছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৩৮৫।

মাহমুদুর রহমান মান্না: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তবে তিনি শেষপর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। কেটলি প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন, যার ফলে জামানত হারিয়েছেন তিনি। এই আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।

মজিবুর রহমান মঞ্জু : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ আসনে নির্বাচন করে বিএনপি প্রার্থীর কাছে হেরে গেছেন। ফেনী-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ঈগল প্রতীকে ৮০ হাজার ৫৮ ভোট পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com