1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি

  • আপটেড সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পঠিত

স্টাফ রির্পোটার: ঢাকা-৬ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিরসনে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে মাদক নির্মূলেও জোরালো অভিযান চালানোর তাগিদ দেন তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বিশেষভাবে ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়টি আলোচনায় আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত কার্যক্রম চালুর ওপরও জোর দেওয়া হয়। সভায় লালবাগ ও ওয়ারী বিভাগের ডিসি ও ট্রাফিক ডিসি, কোতোয়ালি, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’ তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়মিত সমন্বয় বৈঠকের মাধ্যমে কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশ দেন। ঢাকা-৬ আসনকে একটি নিরাপদ, বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকায় রূপান্তর করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান ইশরাক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com