1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে : আইজিপি

  • আপটেড সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৪ বার পঠিত

স্টাফ রির্পোটার:  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও যানজটমুক্ত রাখতে গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে অতিরিক্ত চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে চন্দ্রা এলাকায় শ্রমিকদের জন্য আলাদা মাঠ নির্ধারণ করে বাস থামানোর ব্যবস্থা করা হয়েছে। সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে আইজিপি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিকদের উস্কানি দিয়ে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করা গেলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি নগরীর যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত প্রশাসক আহমেদ হোসেন ভূঁইয়া, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com