1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!

  • আপটেড সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩০ বার পঠিত

ডেস্ক নিউজ : বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান সম্প্রতি নব্বইয়ের দশকের হিন্দি চলচ্চিত্র শিল্পের অন্ধকার দিকগুলো নিয়ে মুখ খুলেছেন। জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সেই সময়ের আন্ডারওয়ার্ল্ডের প্রভাব এবং করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার প্রিমিয়ার চলাকালীন এক ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। ফারাহ জানান, নব্বইয়ের দশকে চলচ্চিত্র শিল্পে অপরাধ জগতের ব্যাপক প্রভাব ছিল। তিনি ১৯৯৩-৯৪ সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন, যখন চলচ্চিত্র প্রযোজক মুকেশ দুগলকে গুলি করে হত্যা করা হয়েছিল। স্মৃতিচারণ করে ফারাহ বলেন, ‘আমি তখন একটি সিনেমার সেটে ছিলাম। মুকেশ দুগলের মৃত্যুর খবর আসার পর পুরো ইন্ডাস্ট্রিতে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছিল। পরিবেশটা খুবই বিপজ্জনক ছিল।’ পডকাস্ট চলাকালীন রণবীর এলাহাবাদিয়া জানতে চান, তৎকালীন শীর্ষ তারকা শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকেও কি আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে পড়তে হয়েছিল? ফারাহ এর উত্তরে সরাসরি ‘হ্যাঁ’ বলেন। বিশেষ করে ১৯৯৮ সালের ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-র কথা উল্লেখ করে ফারাহ বলেন, ‘সিনেমাটির প্রিমিয়ারের সময় করণ জোহরকে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, আমরা দীর্ঘক্ষণ আলোচনায় বসেছিলাম যে প্রিমিয়ারটি আদৌ করা উচিত হবে নাকি বাতিল করা হবে।’ ফারাহর মতে, আশির দশক ছিল হিন্দি সিনেমার জন্য সবচেয়ে দুর্বল সময়। তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন ভালো মানের কাজ না হওয়ায় আমার বন্ধুরা হিন্দি ছবি বাদ দিয়ে হলিউডের ছবি দেখত।’ তবে নব্বইয়ের দশকে কাজের মান উন্নত হলে তার সঙ্গে পাল্লা দিয়ে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবও বেড়েছিল বলে মন্তব্য করেন ফারাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com