1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির

  • আপটেড সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৯ বার পঠিত

স্টাফ রির্পোটার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ জাতিকে তছনছ করে দিয়েছে, এটি কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে না। তাই আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই। এক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যার আমলেই হোক, আর যখনই হোক- ফ্যাসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে না, দিতে পারবে না জামায়াত আমির বলেন, রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ গণমাধ্যম। এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভকে সোজা রাখতে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের সংবাদমাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা, তা আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আমাদের সামনে আবার সুযোগ এসেছে, দেশ ও জাতির কল্যাণে সংবাদমাধ্যমের সঠিক ভূমিকা পালনের। আমি আশা করবো গণমাধ্যম কর্মীরা তাদের অবস্থানে থেকে দেশ ও জাতির কল্যাণে যথাযথ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে সাংবাদিক মাহমুদুর রহমানের কী ধরনের অত্যাচার-নির্যাতন করা হয়েছিল- তা জাতির সামনে পরিষ্কার, তাকে প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে হত্যার উদ্দেশে রক্তাক্ত করা হয়েছিল; ফরহাদ মাজহারকে অপহরণ করা হয়েছিল। এগুলো উদ্দেশ্য ছিল গণমাধ্যমকে স্তব্ধ করে দেওয়া। যাতে সাদাকে সাদা কালোকে কালো না বলতে পারে। তারা এ ক্ষেত্রে সফলও হয়েছিল। সেটার রেশ এখনো চলছে বলে মাঝেমধ্যে মনে হয়।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কণ্ঠই জাতির বিবেক; আপনার চোখ খোলা রাখবেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা দেওয়ার দায়িত্ব সরকারের। এক্ষেত্রে বিরোধী দল আপনাদের পাহারাদার হিসেবে ভূমিকা রাখবে।জামায়াত আমির বলেন, সংবাদমাধ্যম সরকারের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ। এটি স্বাধীনভাবে পরিচালিত হতে পারলে বাকি তিনটি স্তম্ভ সোজাভাবে চলবে। আর যদি এই স্তম্ভ ব্যর্থ হলে বাকি তিনটি স্তম্ভ অটোমেটিক্যালি ব্যর্থ হয়ে যায়। আমরা আর ব্যর্থতা দেখতে চাই না। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।

তিনি বলেন, জাতীয় ইস্যু কিংবা জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমরা কারো সঙ্গে কোনো আপোস করব না। সরকারি যদি জাতীয় স্বার্থে সঠিক ভূমিকা পালন করে তাহলে আমরা পাশে থেকে তাদের পুরোপুরি সহযোগিতা করব। কিন্তু যদি আমরা দেখি সরকারি দল এখান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে; তাহলে তাদেরকে সোজা করে সঠিক রাস্তায় ফেরানো চেষ্টা করব, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব। বিরোধীদলীয় নেতা বলেন, আমরা চাই না আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসুক, এদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 March 2026

ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির

Dainik Bangla Sangbad.Com