1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

আ’লীগের আমলে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে, সিলেটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপটেড সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সিলেট প্রতিনিধি :
সিলেট জেলা স্টেডিয়ামে বর্তমান ক্রীড়া পরিকাঠামোর অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্রীড়া খাতে দুর্নীতি ও অনিয়মের কারণে স্টেডিয়ামের বর্তমান দুরবস্থা তৈরি হয়েছে। বুধবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা অবস্থায় উন্নয়নের আড়ালে অনিয়ম চালানো হয়েছে। তিনি জানান, আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলায় একযোগে নতুন ক্রীড়া কর্মসূচি শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে ফুটবল, ক্রিকেটসহ সাতটি খেলার মাধ্যমে কর্মসূচি চালু হবে, এতে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেবে। প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জনকে এতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা আবির্ভূত হবে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে উঠে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে। শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া বাধ্যতামূলক করা হবে এবং ক্রীড়া বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনেও যান প্রতিমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্টেডিয়াম সংস্কারের নির্দেশনা দেন এবং বলেন, সব খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে আগামীতে দেশকে ক্রীড়াবান্ধব করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com