1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

প্রধানমন্ত্রী সিলেট আসছেন ৩০ এপ্রিল : জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

  • আপটেড সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

সিলেট অফিস:
আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফর ঘিরে সিলেটে চলছে নানা প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) সিলেটের জেলা প্রশাসকের উদ্যোগে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব-৯, আনসার-ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের শীর্ষস্থানীয় সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গত- এর আগে সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
01 April 2026

প্রধানমন্ত্রী সিলেট আসছেন ৩০ এপ্রিল : জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

Dainik Bangla Sangbad.Com